টেকনাফে মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে আলী আজগর (৪৮) নামের এক মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার ভোরে সাবরাং ইউনিয়নের চাণ্ডলীপাড়া গ্রামের রাস্তায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইউনুসকে জানান। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।