টেকনাফে মাদকসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল শনিবার পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা বড়ি ও ১৫০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে বিজিবির একটি দল টেকনাফ সদরের নাজিরপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় মো. আয়ুব আলী (২৫) নামের এক ব্যক্তিকে আটক করে। পরে আয়ুব আলীর স্বীকারোক্তির ভিত্তিতে তাঁর বাড়ি থেকে ২০ হাজার ১৩৯টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
সূত্র জানায়, সকাল সাতটার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যংয়ে বিজিবির তল্লাশিচৌকিতে চট্টগ্রাম থেকে টেকনাফগামী একটি বাসের যাত্রী মোসাম্মৎ সানোয়ারা (৫০) ও এনি আক্তার (২৩) নামের দুই নারীকে ১৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।