টেকনাফে মানব পাচার মামলার দুই আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে মানব পাচার মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত আটটা থেকে গতকাল রোববার ভোররাত সাড়ে তিনটা পর্যন্ত উপজেলার সাবরাং ও বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন সাবরাং ইউনিয়নের কাঁটাবনিয়া এলাকার হাফেজ কবির আহমদ ও বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালী এলাকার মো. মাহমুদ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, কবির আহমদের বিরুদ্ধে তিনটি ও মাহমুদের দুটি মানব পাচারের মামলা রয়েছে। তারা ওই মামলায় পলাতক আসামি।