টেকনাফে মানব পাচার মামলার দুই আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে মানব পাচার মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া অলি আহমদ ও মোস্তাক আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী।
টেকনাফ মডেল থানার (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার প্রথম আলোকে বলেন, গতকাল বেলা দুইটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলাপাড়া এলাকা থেকে অলি আহমদকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। একই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে সাবরাং হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে মোস্তাক আহমদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।