টেকনাফে মানবপাচারকারী সন্দেহে তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী ও কাটবনিয়ায় গ্রাম থেকে আজ শুক্রবার ভোররাত তিনটার দিকে পৃথক অভিযান চালিয়ে মানবপাচারকারী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন সাবরাং ইউনিয়নের হারিয়াখালীর আবুল কালাম (৩৫), মো. হোসেন (৩০) ও মো. গফুর (২৬)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে জানান, আজ রাতে পুলিশের একটি দল উপজেলার সাবরাং হারিয়াখালী ও কাটাবনিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় দলটি চিহ্নিত তিন মানবপাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এদের মধ্যে আবুল কালাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী এবং মো. হোসেন ও মো. গফুরের বিরুদ্ধে একই অভিযোগে থানায় মামলা রয়েছে।