টেকনাফে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে দুই পক্ষের সংঘর্ষে মো. জয়নাল উদ্দিন (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বাজারে এ ঘটনাটি ঘটে। সংঘর্ষে মো. রফিক নামে আরও একজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, জমিজমার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।