টেকনাফে সাতটি সোনার বারসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে গতকাল বৃহস্পতিবার এক কেজি ১৬২ গ্রাম ওজনের সাতটি সোনার বারসহ মো. নুরুল বশর (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে মো. নুরুল বশর নামের এক ব্যক্তিকে আটক করে বিজিবি। এ সময় তাঁর শরীরে তল্লাশি চালিয়ে বেল্টের মধ্যে স্কচটেপে মোড়ানো অবস্থায় সাতটি সোনার বার উদ্ধার করা হয়।
নুরুল বশরের বাড়ি মিয়ানমারের মংডু নাকপুরা এলাকায়। উদ্ধার করা সোনার বারের দাম প্রায় ৪০ লাখ ৪১ হাজার টাকা।