টেকনাফে সোনার দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের হ্নীলা বাসস্টেশন এলাকায় আবু বক্কর মার্কেটের একটি সোনার দোকানে চুরি হয়েছে। দোকানের নাম স্বর্ণবিতান জুয়েলার্স। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল ভোরের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানান দোকানের মালিক বাসু ধর। তাঁর দাবি, দোকান থেকে প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা চুরি হয়েছে। টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোকানের মালিক চুরির ঘটনায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত থানায় অভিযোগ করেননি।