টেকনাফে সোয়া দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল সোমবার রাতে সোয়া দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল গতকাল রাত সাড়ে আটটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় অবস্থান নেয়। বেড়িবাঁধ দিয়ে দুজন সহেন্দভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের থামার সংকেত দেন বিজিবি। কিন্তু তারা পালানোর চেষ্টা করে। বিজিবির সদস্যরা ধাওয়া করলে লবণ মাঠে দুটি প্যাকেট ফেলে তারা পাশের গ্রামে ঢুকে পড়ে। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ২ লাখ ৩০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।