টেকনাফে হাত কেটে নেওয়ার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে এক ব্যক্তির ডান হাত কেটে নেওয়ার ঘটনায় সাতজনকে আসামি করে মামলা করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে শাহপরীর দ্বীপের উত্তরপাড়ার বাসিন্দা নুরুল আমিনের (৫৫) ডান হাতের কনুই পর্যন্ত কেটে ফেলে দুর্বৃত্তরা।
গতকাল রোববার রাতে নুরুল আমিনের ছোট ছেলে মো. এনায়েত উল্লাহ টেকনাফ থানায় মামলা করেন। মামলায় সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইসমাঈলসহ সাতজনকে আসামি করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।