টেকনাফে ১ লাখ ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে ১ লাখ ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে তিনটার দিকে নাফ নদীর বেড়িবাঁধ-সংলগ্ন এলাকা থেকে বস্তায় ভরা ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ বলেন, তাঁর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল নাফ নদীর বেড়িবাঁধ-সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে তিনটার দিকে বেড়িবাঁধ এলাকায় দুই ব্যক্তিকে দূর থেকে দেখতে পান তাঁরা। ওই দুজনকে দাঁড়ানোর সংকেত দিলে তাঁরা একটি বস্তা ফেলে গ্রামের মধ্যে ঢুকে পড়েন। পরে বস্তার মধ্যে ১ লাখ ৩০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।