টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল শনিবার ১০ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার মো. শাহ ওরফে ইউনুছ (৪০) ও ধলু বিবি (৫০)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এ সময় ইয়াবাগুলো ছোট ছোট প্যাকেটে ভরা হচ্ছিল। পরে এ ঘটনায় দুজনকে আটক করা হয়। তিনি জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।