টেকনাফে ১২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাত ১১টার দিকে পুলিশ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী কায়ছার উদ্দিনকে (৩২) আটক করে। পরে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর থেকে ১১ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। কায়ছারের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।
সূত্র জানায়, একই দিন রাত ১০টার দিকে বাহারছড়া মনতলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯৮৫টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো সদর ইউনিয়নের পুরান পল্লানপাড়ার মো. তৈয়ুব (২৮) ও হ্নীলার পানখালীর করিম উল্লাহ (৩০)।