টেকনাফে ১৬ হাজার ইয়াবা বড়ি উদ্ধার গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর বরইতলি এলাকা থেকে গতকাল শুক্রবার বিকেলে ১৬ হাজার ইয়াবা বড়ি ও একটি নৌকাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। তাঁরা হলেন টেকনাফ সদরের বরইতলির হোসেন আহমদ ও মো. সাবের।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লে. ডিকসন চৌধুরী প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল গতকাল বিকেলে উপজেলার বরইতলি এলাকায় অবস্থান নেয়। সেখানে একটি নৌকাকে থামার সংকেত দেন কোস্টগার্ডের সদস্যরা। এ সময় নদীতে ঝাঁপ দিয়ে নৌকায় থাকা এক ব্যক্তি পালিয়ে গেলেও অপর দুজনকে আটক করা হয়। পরে নৌকা থেকে পলিথিনে মোড়ানো ১৬ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় নৌকাটি জব্দ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।