টেকনাফে ১৭ অস্ত্র, ৪৪২ গুলিসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে ১৭টি অস্ত্র ও ৪৪২টি গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। সোমবার রাত ৮টার দিকে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান, র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রুহুল আমিন।

গ্রেপ্তার দুজন হলেন টেকনাফের ফরিদ আলম (৩৫) ও শামশুল আলম (২৫)।

মো. রুহুল আমিন রাতে মোবাইলে প্রথম আলোকে বলেন, আমরা রাতে তথ্য পাই যে, শীর্ষ সন্ত্রাসী ও রোহিঙ্গা চিহ্নিত ডাকাত আব্দুল হাকিম ওরফে হাকিম ডাকাতের দুই সহযোগী পুরাতন পল্লানপাড়ার একটি বাড়ীতে অবস্থান করছেন। এরপরই র‍্যাবের একটি বিশেষ দল রাত আটটার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করা হয়। ওই বাড়ী থেকে ১৭টি অস্ত্র ও ৪৪২টি গুলি উদ্ধার করা হয়।

মো. রুহুল আমিন আরও বলেন, গ্রেপ্তার ফরিদ আলম ও শামশুল আলমের বিরুদ্ধে টেকনাফ থানায় ডাকাতি, হত্যা, অপহরণ, নারী নিযার্তন ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।