টেকনাফে ২ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে একটি পরিত্যক্ত বস্তায় ২ লাখ ১০ হাজার ইয়াবা বড়ি পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের আবদুল গফুর শরীফের চিংড়ি খামার এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দল বস্তাসহ ওই ইয়াবা বড়ি উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, চিংড়ি খামার এলাকা দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান নিয়ে আসতে পারে এমন তথ্য ছিল বিজিবির কাছে। পরে সেখানে অভিযানে যায় বিজিবির একটি দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা খামারের বেড়িবাঁধে ইয়াবার বস্তা ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, উদ্ধার করা ইয়াবা ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।