টেকনাফে প্রায় ৭ লাখ ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধার করা প্রায় সাত লাখ ইয়াবার চালান। ছবি: বিজিবির সৌজন্যে
উদ্ধার করা প্রায় সাত লাখ ইয়াবার চালান। ছবি: বিজিবির সৌজন্যে

কক্সবাজারের টেকনাফ উপজেলার আলুগোল্লা এলাকায় নাফ নদী থেকে ছয় লাখ ৯১ হাজার ১০৪টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি বলছে, এর আনুমানিক দাম ২০ কোটি ৭৩ লাখ ৩১ হাজার ২০০ টাকা। এটিই আটক ইয়াবার সবচেয়ে বড় একক চালান বলে জানিয়েছে তাঁরা।

আজ রোববার ভোররাত চারটার দিকে নিয়মিত টহলের সময় একটি নৌকা থেকে ইয়াবার চালানটি আটক করে বিজিবি। তাঁদের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা নৌকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে কাউকে আটক করা যায়নি।

বিজিবির গণমাধ্যম শাখা বলছে, ইয়াবাগুলো তাঁদের টেকনাফ ব্যাটালিয়ন সদরে রাখা হয়েছে। পরে সেগুলো ধ্বংস করা হবে।