টেকনাফে ২৮৬ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ও পুলিশ

কক্সবাজারের টেকনাফে ৯৫ লাখ ১ হাজার ৪৬৭ পিচ ইয়াবা বড়িসহ ২৮৬ কোটি ২৫ লাখ ৪ হাজার টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি ও পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় টেকনাফ ২ বিজিবি সদর দপ্তর ও দুপুর ১ একটায় টেকনাফ থানা মাঠে পৃথক ভাবে এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়। এর মধ্যে শুধুমাত্র ২৮৫ কোটি ৪ লাখ ৪০ হাজার ১০০ টাকার মূল্যের ৯৫ লাখ ১ হাজার ৪৬৭ পিচ ইয়াবা বড়ি রয়েছে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টায় টেকনাফ ২ বিজিবি সদর দপ্তর প্রথম ধ্বংস কার্যক্রমটি চালানো হয়। যেখানে ২০১৭ সালের ২৫ অক্টোবর থেকে ২০১৮ সালের ২০ মার্চ পর্যন্ত জব্দ হওয়া ৫২ লাখ ৬৯ হাজার ৮৬৭ পিচ ইয়াবা বড়ি, ১ হাজার ৪৭৭ বোতল ফেনসিডিল, ১৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৯৯০ বিয়ার ও ২৭ হাজার ৩২৫ প্যাকেট মিয়ানমারে বিভিন্ন প্রকার সিগারেটসহ ১৫৯ কোটি ১৮ লাখ ২৫ হাজার ৬০০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
একইদিন দুপুরে টেকনাফ থানা-পুলিশের মাঠে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত জব্দ হওয়া ৪২ লাখ ৩১ হাজার ৬০০ পিচ ইয়াবা বড়ি, ৩ হাজার ২৮৮ বিয়ার, ১৪৬ বোতল ফেনসিডিলসহ ১২৭ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৪০০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।