টেকনাফে ৩ মানবপাচারকারী গ্রেপ্তার: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে টেকনাফ থেকে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, তারা তালিকাভুক্ত মানবপাচারকারী। ছবি: প্রথম আলো
মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে টেকনাফ থেকে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, তারা তালিকাভুক্ত মানবপাচারকারী। ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আজ সোমবার ভোররাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা তালিকাভুক্ত মানবপাচারকারী। তাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার সাবরাং ইউনিয়নের খাইর হোসেন (৪৫), আলী হোসেন (৩০) ও আবদুর রহমান (৩৫)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকারের ভাষ্য, ভোররাতে পুলিশের একটি বিশেষ দল উপজেলার বাহারছড়া ইউনিয়নের দ‌ক্ষিণ বড়ডেইল এলাকা থেকে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে তিনজন দালালকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। দুপুরে তিনজনকে কক্সবাজারের আদালতে পাঠানো হয়েছে।