টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া থেকে গত বুধবার রাতে ৩০ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবি সূত্র জানায়, ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে টেকনাফে এনে সমুদ্রপথে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে—এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত আটটার দিকে পুলিশের একটি দল বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়ার জুম্মপাড়া এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর চার ব্যক্তির হাতে ব্যাগ দেখে তাঁদের থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু তাঁরা সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ পাঁচটি ফাঁকা গুলি করে দুজনকে আটক করতে সক্ষম হয়। অন্য দুজন পাশের পাহাড়ের দিকে পালিয়ে যান। পরে আটক দুজনের ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুম্মপাড়ার আমিন উল্লাহ (২৯) ও উখিয়ার মরিচ্চ্যার মো. করিম (৩৮)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আবুল হোসেন জানান, আটক ব্যক্তিদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।