টেকনাফে ৩১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকা থেকে গতকাল বুধবার ভোরে ৩১ হাজার ইয়াবা বড়িসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, টেকনাফ পৌরসভার অলিয়াবাদ গ্রামের আলী আহমদের বাড়িতে ইয়াবার চালান মজুত করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৩১ হাজার ইয়াবা বড়ি ও এক লাখ টাকাসহ দুজনকে আটক করা হয়। তারা হলো পৌরসভার অলিয়াবাদ গ্রামের আলী আহমদের ছেলে মো. আলম এবং নুরুল আমিনের ছেলে হাসান তারেক। তারা পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ও হুন্ডি ব্যবসায়ী।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।