টেকনাফে ৩২ রোহিঙ্গা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে গতকাল বুধবার ভোররাতে ৩২ জন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি দালালকে আটক করেছে বিজিবি। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকা থেকে ভোররাতে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৩২ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের বাড়ি মিয়ানমারের আকিয়াবের জালিয়াপাড়ায় বলে জানা গেছে।
বিজিবি সূত্র জানায়, আটক রোহিঙ্গাদের মধ্যে পাঁচজন মাঝিমাল্লা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, পাঁচ মাঝিমাল্লা ও বাংলাদেশি দালাল মো. ইসমাঈলের (৩০) বিরুদ্ধে মামলা করেছে বিজিবি। তাদের বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।
বিজিবি জানায়, পাঁচ মাঝিমাল্লা ছাড়া বাকি ২৭ জন রোহিঙ্গাকে যেকোনো সময় মিয়ানমারে ফেরত পাঠানো হবে।