টেকনাফে ৩২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলি এলাকার বেড়িবাঁধ থেকে গতকাল শুক্রবার রাতে ৩২হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড সূত্র জানায়, গতকাল রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান টেকনাফে আনা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড টেকনাফের একটি দল কেরুনতলি এলাকার বেড়িবাঁধে অবস্থান নেয়। রাত ১০টার দিকে সন্দেহভাজন এক ব্যক্তির হাতে একটি ব্যাগ দেখতে পেয়ে তাঁকে দাঁড়ানোর সংকেত দেওয়া হলে ওই ব্যক্তি ব্যাগটি ফেলে পাশের পাহাড়ে পালিয়ে যায়। পরে ব্যাগের ভেতর থেকে ৩২ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার মূল্য এক কোটি ৬০ লাখ টাকা।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লে. নাফিউর রহমান প্রথম আলোকে বলেন, উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হচ্ছে।