টেকনাফে ৩৪ হাজার ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে আজ মঙ্গলবার সকালে ৩৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কেউ আটক হয়নি।
৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে এ তথ্য জানান।
বিজিবি সূত্রের ভাষ্য, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান নাফ নদী হয়ে বাংলাদেশে আসছে বলে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে আজ সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের লাপারঘোনা এলাকায় টহল জোরদার করা হয়। মাছ ধরার কয়েকটি নৌকা লাপারঘোনা এলাকায় নাফ নদীর বেড়িবাঁধে ভিড়লে তল্লাশির উদ্যোগ নেয় বিজিবি। এ সময় নৌকায় থাকা সন্দেহভাজন ইয়াবা পাচারকারীরা পার্শ্ববর্তী জঙ্গলে একটি বস্তা ছুড়ে দিয়ে পালিয়ে যায়। পরে ওই জঙ্গলে তল্লাশি চালিয়ে ৩৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।