টেকনাফে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা
এলাকায় নাফ নদীসংলগ্ন বেড়িবাঁধ থেকে এসব ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসছে—এ খবর পেয়ে গতকাল ভোররাতে দুই বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে বিজিবির দুটি বিশেষ টহল দল হ্নীলার জাদিমুরা প্যারাবনে অবস্থান নেয়। একপর্যায়ে নাফ নদীতে একটি নৌকা নিয়ে এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার সংকেত দেন।
পরে ওই ব্যক্তি নৌকাটিকে বেড়িবাঁধে উঠিয়ে দিয়ে পাশের গ্রামে ঢুকে পালিয়ে যায়। নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার
ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা।
লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।