টেকনাফে ৪২ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের হ্নীলা থেকে গতকাল সোমবার ৪২ হাজার ইয়াবা বড়িসহ একটি নৌকা জব্দ করেছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসছে—এমন তথ্যের ভিত্তিতে গতকাল সকালে বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদের নেতৃত্বে একটি দল উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ওমরখালসংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি নৌকা মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে ওমরখালের কাছাকাছি পৌঁছায়। একপর্যায়ে নৌকাটিকে থামার সংকেত দিলে নৌকায় থাকা লোকজন নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের জলসীমায় চলে যায়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৪২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২৬ লাখ টাকা।
লে. কর্নেল আবুজার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।