টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে ৫০ হাজার ইয়াবাসহ রহমত উল্লাহ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে তথ্য ছিল, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার কালা মিয়ার ছেলে রহমত উল্লাহর বাড়িতে মজুত আছে। এ তথ্যের ভিত্তিতে একদল পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের ভেতরে মেঝের নিচ থেকে পলিথিন মোড়ানো ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে। এ ঘটনায় রহমত উল্লাহকে পুলিশ আটক করে।
ওসি আরও জানান, উদ্ধার করা ইয়াবার মূল্য দেড় কোটি টাকা। আটক রহমত উল্লাহসহ তিনজনকে আসামি করে মাদক আইনে রাতেই একটি মামলা করা হয়েছে। ওই মামলায় রহমতকে গ্রেপ্তার দেখানো হয়।