টেকনাফে ৫৪৮টি কচ্ছপের ডিম উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৫৪৮টি কচ্ছপের ডিম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বন বিভাগ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।
কক্সবাজার জেলা দক্ষিণ বন বিভাগের বন সংরক্ষক (এসিএফ) মো. রেজাউল করিম চৌধুরী জানান, গতকাল রোববার সকাল নয়টার দিকে টেকনাফ পৌরসভার লামার বাজার এলাকা থেকে ৩৫০টি কচ্ছপের ডিমসহ নিয়তি বালা নামের এক নারীকে আটক করা হয়।
বন বিভাগ সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বন বিভাগের কর্মীরা সাববাং চাণ্ডলীপাড়া থেকে ৮২টি ও রাজারছড়া এলাকা থেকে ১১৬টি কচ্ছপের ডিম উদ্ধার করেন। ৫৪৮টি ডিম বন বিভাগের হেফাজতে রয়েছে। আটক নারীকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।