কাপড়ের দোকানে মিলল কোটি টাকার ইয়াবা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়াপাড়া এলাকা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ৬০ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকারের ভাষ্য, কায়ুকখালীয়াপাড়ার বাসিন্দা পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের মালিকানাধীন কাপড়ের দোকানে ইয়াবার একটি বড় চালান মজুত আছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালায়। এ সময় একটি কার্টনের ভেতর থেকে ৬০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। তবে দোকানে থাকা কর্মচারীরা কৌশলে পালিয়ে যান। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ৮০ লাখ টাকা। এ ব্যাপারে দোকান মালিক আবদুল্লাহ আল মামুন ও কর্মচারী নেজাম উদ্দিনকে আসামি করে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।