টেকনাফে ৬০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গত বুধবার রাতে ৬০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গ্রেপ্তার মো. নবী হোসেনের (২২) বাড়ি মিয়ানমারের মংডু শহরে।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার চালান আনা হচ্ছে—এ খবরের ভিত্তিতে বুধবার রাত সাড়ে আটটার দিকে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদের নেতৃত্বে বিজিবির সদস্যরা নাফ নদীর জল্ল্যারদিয়া এলাকায় অবস্থান নেন। পরে সেখানে নোঙর করা একটি নৌকায় তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তবে নৌকায় কেউ ছিল না। নৌকাটি জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে নাফ নদীর জাদিমুরা এলাকা থেকে ১০ হাজার ইয়াবা বড়িসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি নৌকা জব্দ করা হয়।
মো. আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।