টেকনাফে ৭ লাখ ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গতকাল রোববার প্রায় সাত লাখ ইয়াবা বড়িসহ নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে পাচারকারীরা নৌকা থেকে লাফিয়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় তাদের আটক করা যায়নি।
টেকনাফ-২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর আবু রাসেল সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান টেকনাফের আড়াই নম্বর স্লুইসগেট-সংলগ্ন আলু গোল্লার চিংড়ি খামার এলাকা দিয়ে বাংলাদেশে পাচার হবে—এমন তথ্য তাদের কাছে ছিল। ওই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। গতকাল ভোর চারটার দিকে পাচারকারী একটি দল নাফ নদী পার হয়ে বাংলাদেশের জলসীমার কাছাকাছি এলে তাদের চ্যালেঞ্জ করে টহল দলটি। এ সময় পাচারকারীরা নৌকা থেকে লাফিয়ে সাঁতরে মিয়ানমার জলসীমায় ঢুকে পড়ে। পরে নৌকাটি তল্লাশি চালিয়ে ৬ লাখ ৯১ হাজার ১০৪টি ইয়াবা বড়ি পাওয়া যায়। এটি টেকনাফ বিজিবির আটক করা ইয়াবার সবচেয়ে বড় চালান।
২ বিজিবির অধিনায়ক লে কর্নেল আবুজার আল জাহিদ বলেন, উদ্ধার করা ইয়াবা বড়ি ও নৌকাটি বিজিবির ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।