টেকনাফে ৭৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে পৃথক ঘটনায় ৭৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ায় নাফ নদীসংলগ্ন নতুন জেটিঘাটে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির সদস্যরা একটি নৌকাকে থামার সংকেত দিলে দুই ব্যক্তি একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ৭০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয় ও নৌকাটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে টেকনাফ পৌরসভার কুলালপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে চার হাজার ইয়াবা বড়িসহ বাড়ির মালিকের ছেলে নুরুল আলমকে (২২) আটক করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।