টেকনাফে ৮টি সোনার বার উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের পুরাতন ট্রানজিট ঘাট থেকে গত মঙ্গলবার আটটি সোনার বার উদ্ধার করেছে বিজিবি।
২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক আবু রাসেল সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ বিজিবি ব্যাটালিয়নের অধীন টেকনাফ বিওপির একটি বিশেষ টহল দল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে টেকনাফের পুরাতন ট্রানজিট ঘাটে মিয়ানমার থেকে আসা একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে টহল দল ট্রানজিট ঘাটের পাশে কালো পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট দেখতে পায়। পরে প্যাকেটটি খুলে ৪৭ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ১১৪ ভরি ওজনের ৮টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার করা সোনার বার টেকনাফ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।