টেকনাফে ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল মঙ্গলবার ৮০ হাজার ইয়াবা বড়িসহ একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসছে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল গতকাল সকালে নাফ নদীর ২ নম্বর স্লুইসগেট এলাকায় অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর ইঞ্জিনচালিত একটি নৌকা বাংলাদেশের জলসীমায় ঢুকলে নৌকার মাঝিমাল্লাদের থামার সংকেত দেন বিজিবির সদস্যরা। কিন্তু সংকেত উপেক্ষা করে তাঁরা নৌকাসহ পালানোর চেষ্টা করেন। বিজিবির সদস্যরা ধাওয়া করলে নৌকায় থাকা তিনজন পানিতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন। পরে ওই নৌকায় তল্লাশি চালিয়ে ৮০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।