টেকনাফে ৮০ হাজার ইয়াবা বড়িসহ নৌকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জল্লারদিয়া এলাকায় গত বুধবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৮০ হাজার ইয়াবা বড়িসহ একটি নৌকা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে পাচার হতে পারে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আবদুল হান্নান খানের নেতৃত্বে বিজিবির সদস্যরা নাফ নদীর জল্লারদিয়া নামক এলাকায় অবস্থান নেন। পরে সেখানে নোঙর করা একটি নৌকায় তল্লাশি চালিয়ে ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, ওই নৌকায় কেউ ছিল না। নৌকাটি জব্দ করা হয়েছে।
মেজর মো. আবদুল হান্নান খান প্রথম আলোকে বলেন, ইয়াবার চালানটি জব্দ করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, জব্দ করা ইয়াবার মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।