টেকনিশিয়ান গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টেকনিশিয়ান আবদুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে সহকারী কমিশনার (এসি) মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।
গত ২৩ ডিসেম্বর সাড়ে ১৪ কেজি সোনা পাচারের অভিযোগে ওসমান হারুন, আনোয়ার পারভেজ, আনোয়ারা বেগম ও নাহিদা ফারজানা নামে বাংলাদেশ বিমানের চার যাত্রীকে গ্রেপ্তার করেছিলেন শুল্ক গোয়েন্দারা।