টোল আদায়কালে ট্রাকচালককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে একটি সড়কে টোল আদায়ের সময় একজন ট্রাকচালককে মারধর করে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে স্থানীয় যানবাহনচালকেরা আধা ঘণ্টা শেরপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
শহরের ধুনট রোড রনবিরবালা সেতু এলাকায় গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
আহত ট্রাকচালক জহুরুল ইসলাম বলেন, তিনি খালি ট্রাক নিয়ে বগুড়ায় ফিরছিলেন। গতকাল সকাল ১০টায় তাঁর ট্রাক রনবিরবালা সেতুর পশ্চিম পাশে পৌঁছালে লাঠিসোঁটা নিয়ে আট-নয়জন সামনে দাঁড়িয়ে গাড়ি থামান। তাঁদের মধ্যে একজন তাঁর কাছে শেরপুর পৌরসভার নামে টোলের ২০ টাকা দাবি করেন। এই টাকা তাঁদের দিতে একটু দেরি হলে টোল আদায়কারীরা তাঁর ওপর চড়াও হন। এ সময় তিনি ট্রাক থেকে নামলে তাঁরা তাঁকে মারধর করে ও তাঁর পকেটে থাকা ১০ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নিয়ে চলে যান।