টোল বৃদ্ধির প্রতিবাদে ভ্যানচালকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌরসভা কর্তৃপক্ষের টোল বৃদ্ধির প্রতিবাদে ব্যাটারিচালিত ভ্যানচালকেরা গতকাল মঙ্গলবার পৌরসভা এলাকায় ঢোকেননি।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের মধ্য জুলাই থেকে পৌরসভা এলাকায় ভ্যানপ্রতি প্রতিদিনের জন্য ৫ টাকা হারে টোল নির্ধারিত ছিল। কিন্তু নতুন বছরের শুরুতেই তা বৃদ্ধি করে ১০ টাকা করা হয়। ওই টোল বৃদ্ধির প্রতিবাদে উপজেলার ইউনিয়ন পর্যায়ের ভ্যানচালকেরা গতকাল দিনভর ধর্মঘট কর্মসূচি পালন করেন।

পৌর মেয়র শাহনেওয়াজ আলী বলেন, নতুন বছরের শুরু থেকে পৌরসভার উন্নয়নের জন্য ১০ টাকা হারে টোল আদায় করা হচ্ছে। হয়েছে। পাশের পৌরসভাগুলোতে ১৫ টাকা করে টোল নেওয়া হয়।

গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।