ট্যাংকার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত হাজার লিটার ডিজেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে নৌ পুলিশ। গত মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুরে ধলেশ্বরী নদীর মোহনা থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ মেসার্স ওটি কুদরত মোল্লাহ নামের তেল বহনকারী ট্যাংকারটিও জব্দ করেছে। মুক্তারপুর নৌ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, আটক দুজন হলেন ট্যাংকারের মাস্টার জহির উদ্দিন সজল ও তাঁর সহকারী আনোয়ার হোসেন। নারায়ণগঞ্জের পদ্মা অয়েল ডিপো থেকে ডিজেল চুরির পর ট্যাংকারটি কুমিল্লায় যাচ্ছিল।