ট্যাংকে শিশুর লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ী এলাকায় পানির ট্যাংক থেকে আলিফ (৬) নামের এক শিশুর লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। আলিফ তার মা খালেদা বেগমের সঙ্গে কাজলার নয়া নগরের একটি বাসায় থাকত। স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল সে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে আলিফ বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না। খোঁজ পেতে এলাকায় মাইকে প্রচারও করা হয়। যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ বলেন, একটি রিকশা গ্যারেজের পানির ট্যাংকে তার লাশ পাওয়া গেছে। শিশুটি সাঁতার জানত না। পানির ট্যাংকের মুখও খোলা ছিল। তাই অসাবধানতায় সে ট্যাংকে পড়ে মারা গিয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।