ট্যাক্সিক্যাব উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার তক্তারচালা বাজার থেকে ডাকাত দলের সদস্যদের কাছ থেকে একটি ট্যাক্সিক্যাব উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে সখীপুর-হাটুভাঙ্গা সড়কে টহলরত পুলিশ গাড়িটি উদ্ধার করে। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ডাকাতদের একটি দল সখীপুর-ঢাকা সড়কের দেওদিঘী এলাকায় রাস্তায় গাছ ফেলে গাড়িতে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় টহলরত পুলিশ ও মাইক্রোবাসের লোকজন ধাওয়া করলে ডাকাতেরা তক্তারচালা বাজারের পাশে গাড়িটি ফেলে পালিয়ে যায়। সখীপুর থানার ওসি বজলুর রশীদ গাড়িটি জব্দ করার কথা স্বীকার করেছেন। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি