ট্যাবলেট জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ বিসিক শিল্পনগরে অবস্থিত মামস ফার্মা লিমিটেড নামে একটি ভেষজ ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বশির আহম্মদ জানান, তাঁরা গোপন সংবাদে জানতে পারেন, ওই প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই যৌন উত্তেজক ট্যাবলেট উৎপাদন করছে। এরপর সেখানে অভিযান চালানো হয়। এ সময় যৌন উত্তেজক এক লাখ ট্যাবলেট জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারখানার মালিক শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের সামসুজ্জামানকে আটক করা হয়েছে।