প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে দস্যুতার প্রস্তুতিকালে বাগেরহাটের শরণখোলা থানার পুলিশ অভিযান চালিয়ে ট্রলারসহ চার দস্যুকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের হয়লাতলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। গতকাল বুধবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শরণখোলার সোনাতলা গ্রামের কাঞ্চন বয়াতি, তাঁর ভাই কবির বয়াতি ও লিটন বয়াতি এবং উত্তর সোনাতলা গ্রামের কবির হাওলাদার (২৪)। শরণখোলা থানার ওসি কাজী মোহাম্মদ সালেক বলেন, তাঁরা সুন্দরবনে ডাকাতি করতে যাচ্ছিলেন।