ট্রলারে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে লক্ষ্মীপুর থেকে ভোলায় আসার পথে মেঘনা নদীর মাঝে গত বৃহস্পতিবার ইউসুফ মাঝির যাত্রীবাহী ট্রলার ডাকাতের কবলে পড়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে তাদের কাছ থেকে নগদ টাকাসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভোলা ইলিশা তদন্তকেন্দ্রের পুলিশ ট্রলারটি জব্দ ও ট্রলারের মাঝি ইউসুফকে আটক করেছে। বিকেল চারটার দিকে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট থেকে ৩০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ভোলার ইলিশা ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে আসে। হঠাৎ একটি স্পিডবোটে করে কয়েকজন ডাকাত ওই ট্রলারে হামলা চালায়।