ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর উপজেলার আবাদপুকুরহাটের পুঠিয়া ঈদগাহ মাঠের সামনে গতকাল শনিবার ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালমারী গ্রামের শহিদুল ইসলাম (৩৭), দেবনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বিদ্যুৎ হোসেন (৩০) ও নওগাঁ শহরের পার নওগাঁ মহল্লার সম্রাট হোসেন (৩৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে আবাদপুকুরহাট থেকে নওগাঁগামী যাত্রীবাহী সিএনজিচালিত একটি অটোরিকশাকে বিপরীতগামী একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশা যাত্রী ওই তিনজন প্রাণ হারান।