ট্রাক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গতকাল দুপুরে বিপুল পরিমাণ ভারতীয় মূল্যবান শাড়িভর্তি একটি ট্রাক আটক করেছে জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সেতাব আলী খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দলটি দৌলতদিয়া ঘাট এলাকায় তল্লাশি চালায়। এ সময় ফেরিতে উঠার জন্য সিরিয়ালে থাকা একটি ট্রাকচালককে চ্যালেঞ্জ করলে তিনি কৌশলে পালিয়ে যান। সংবাদ পেয়ে রাজবাড়ীর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার কাজী মো. আহসান হাবিব ও ডিবি পুলিশের ওসি শাহজালাল দুপুরে ট্রাক থেকে বিপুল পরিমাণ মূল্যবান ভারতীয় শাড়ি, থ্রিপিসসহ অন্যান্য পণ্য উদ্ধার করেন।