ট্রাক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে পুলিশ গতকাল সোমবার অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ চালভর্তি একটি ট্রাক আটক করেছে। এ সময় শাহিন (২৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। শাহিন হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। বিরামপুর থানার ওসি মো. আমিরুজ্জামান বলেন, দিনাজপুর থেকে মুড়ির চালভর্তি একটি ট্রাক মুন্সিগঞ্জ যাওয়ার পথে বিরামপুর কলেজ বাজারে থামে। সেখানে ফেনসিডিলসহ একদল ব্যবসায়ী ট্রাকে ওঠেন। সংবাদ পেয়ে পুলিশ ধাওয়া করলে চালক ও সহকারী ট্রাকটি বিরামপুর দক্ষিণ রেলগেটে রেখে পালিয়ে যান।