প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর রায়পুরা থেকে ছিনতাই করা অক্সিজেন সিলিন্ডার ও ট্রাক গতকাল মঙ্গলবার উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার হাজারীবাগ থেকে ১২৮টি অক্সিজেন সিলিন্ডার এবং গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস মোড় থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. মোস্তফা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে নরসিংদীর রায়পুরা এলাকা থেকে পুলিশ পরিচয়ে একদল ডাকাত ট্রাকের চালককে মারধর করে ট্রাকটি ছিনতাই করে ঢাকার দিকে পালিয়ে যায়।