ট্রাক জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গত রোববার রাতে একটি চোরাই ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় মেরজান শেখ (১৮) নামের একজনকে আটক করা হয়।
সদর থানার এএসআই সাজ্জাদ জানান, পিরোজপুর থেকে সবজি নিয়ে ট্রাকটি টেকেরহাটে আসে। ফিরে যাওয়ার পথে গোপালগঞ্জ সদর থানার বাজুনিয়ায় রাত সাড়ে ১০টার দিকে সাত-আটজন দুর্বৃত্ত ট্রাকের গতি রোধ করে। তারা ট্রাকের চালক সোয়াইব ও সহকারী হাসিব মোল্লাকে মারধর করে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।