ট্রাক জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা গতকাল সোমবার দিনাজপুরের বিরামপুরে অভিযান চালিয়ে ৬৫০ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে। বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী জানান, বিজিবি সদস্যরা গতকাল ভোরে পৌর শহরের ধানহাটির মোড়ে ঢাকাগামী একটি ট্রাককে থামতে বলে। ট্রাকটি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন চালক। বিজিবি সদস্যরা ধাওয়া দিলে ট্রাকের চালক ও সহকারী পৌর শহরের মির্জাপুর মোড়ে ট্রাকটি রেখে পালিয়ে যান।